সুপার কাপ শুরু ২৫ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই মৌসুমে সুপার কাপ মাঠে গড়াবে কি না তা নিয়ে একটা অনিশ্চয়তা ছিলই। কিন্তু শেষ পর্যন্ত সুপার কাপ হচ্ছে। কাল পেশাদার লিগ কমিটির সভায় জানানো হয়েছে, আগামী ২৫ অক্টোবর শুরু হবে এই মৌসুমের সুপার কাপ। তবে কোটি টাকার প্রাইজমানি থাকবে কি না, কতগুলো দল নিয়ে এটি আয়োজন করা হবে সেটা এখনই স্পষ্ট করেননি পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী, ‘এসব বিষয় নিয়ে এখনো আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। দলের সংখ্যা বাড়বে না কমবে, প্রাইজমানি কী হবে, এসব পরবর্তী কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।’
একই সঙ্গে কালকের পেশাদার লিগ কমিটির সভায় নতুন মৌসুমের দলবদলের তারিখও নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ নভেম্বর শুরু হবে পেশাদার লিগের দলবদল, চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।