সুপার কাপে এগিয়ে বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমটা যেখানে শেষ করেছেন, এবারও যেন সেখান থেকেই শুরু করেছেন লুইস সুয়ারেজ। প্রথমার্ধে গোলের জন্য হাপিত্যেশ করতে থাকা কাতালান ক্লাবকে পরশু পথ দেখিয়েছেন ২৯ বছর বয়সী স্ট্রাইকার। সুয়ারেজের পর গোল পেয়েছেন মুনির এল হাদ্দাদি। স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে সেভিয়াকে তাদেরই মাঠে গিয়ে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।

৫৪ মিনিটে আরদা তুরানের পাসে বল পেয়ে সুয়ারেজ সেটি পাঠিয়ে দিয়েছেন জালে। ৮৪ মিনিটে বক্সের বাইরে থেকে মেসির রক্ষণচেরা পাস থেকে বল পেয়ে ব্যবধান বাড়িয়েছেন মুনির। এই গোলেই মৌসুমে প্রথম শিরোপার সুবাস দিচ্ছে বার্সেলোনাকে। আগামী বুধবার বার্সেলোনার মাঠে হবে দ্বিতীয় লেগ। এএফপি।