সুপার গামেইরো!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইদানীং অ্যাটলেটিকো মাদ্রিদ মানেই যেন এক ফ্রেঞ্চ ফরোয়ার্ডের বীরত্বগাথা। আঁতোয়ান গ্রিজমান এতটাই দুর্দান্ত ফর্মে আছেন বছর দু-এক ধরে। তবে কাল অ্যাটলেটিকোর ত্রাতা হয়ে দেখা দিয়েছেন আরেক ফ্রেঞ্চ ফরোয়ার্ড—কেভিন গামেইরো। বদলি নেমেছিলেন ৬২ মিনিটে, স্পোর্টিং গিজন ও অ্যাটলেটিকোর ম্যাচ তখন ১-১ গোলে সমতায়। ৮০ থেকে ৮৫—এই ৫ মিনিটের গামেইরো টর্নেডোতে শেষ হয়ে গেল গিজন। গামেইরোর হ্যাটট্রিকেই চার ম্যাচ পর প্রতিপক্ষের মাঠে জয় পেল ডিয়েগো সিমিওনের দল। ৪-১ গোলে জিতে লিগে চতুর্থ স্থানটাও ধরে রেখেছে অ্যাটলেটিকো। সনি সিক্স।