সুয়ারেজের জোড়া গোল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষেধাজ্ঞার কারণে প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে পারছেন না। সেটাই যেন গোলক্ষুধা আরও বাড়িয়ে দিয়েছে লুইস সুয়ারেজের। আর বার্সেলোনার উরুগুইয়ান স্ট্রাইকার সেই ক্ষুধা নিবারণ করছেন প্রীতি ম্যাচে গোল করে। পরশু দেশের জার্সি গায়ে তেমনি এক প্রীতি ম্যাচে সুয়ারেজের জোড়া গোলে ওমানকে ৩-০ ব্যবধানে হারিয়েছে উরুগুয়ে। বিশ্বকাপে কামড়–কান্ডে চার মাস ও ৯টি প্রতিযোগিতামূলক ম্যাচে নিষেধাজ্ঞা পেয়েছিলেন সুয়ারেজ। পরে অবশ্য আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করে প্রীতি ম্যাচ খেলার অনুমতি পেয়েছেন। এর আগে শুক্রবার সৌদি আরবের বিপক্ষে প্রীতি ম্যাচেও খেলেছিলেন। খেলেছেন বার্সার হয়ে প্রীতি ম্যাচেও। এএফপি।