সুরক্ষিত থাকবে রিয়াল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম লেগে ঘরের মাঠে ৩-১ গোলের জয়, নাপোলির মাঠে গিয়ে সেটি রক্ষা করাই রিয়াল মাদ্রিদের মূল লক্ষ্য হবে হয়তো। তবে এই অগ্রগামিতা রক্ষা করতে পারুন আর না পারুন, মাঠের বাইরে সুরক্ষিতই থাকবেন রোনালদোরা। নেপলসের সিটি কাউন্সিল সে ব্যবস্থাই করছে। আগামী মঙ্গলবার ম্যাচ, সোমবার স্থানীয় সময় বেলা ১টায় হোটেল প্যালেস কারাচ্চিওলোতে উঠবে রিয়াল। ১৫৮৪ সালে নির্মিত হোটেলটি এমনিতেই নেপোলিয়ান ইতিহাসের অংশ। রোনালদোরা থাকবেন বলে হোটেলটির চারপাশে ৬০ মিটার পর্যন্ত কোনো গাড়িকে পার্ক না করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রিয়াল যতক্ষণ হোটেলে থাকবে, ততক্ষণ সাধারণ মানুষের আসা-যাওয়াও থাকবে নিয়ন্ত্রিত। মার্কা।