সুসিচ বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ ছাঁটাইয়ের হিড়িক চলছে ইউরোপে। গ্রিসের কোচ ক্লদিও রানিয়েরির পর বসনিয়ার কোচ সাফেত সুসিচও বরখাস্ত। ইউরো বাছাইপর্বে চার ম্যাচে দুই পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে এখন পাঁচে বসনিয়া। এই ব্যর্থতার মাসুলই দিতে হলো ৫৯ বছর বয়সী কোচকে। সাইপ্রাসের সঙ্গে অপ্রত্যাশিত হার দিয়েই শুরু ইউরো বাছাই। ওয়েলস ও বেলজিয়ামের সঙ্গে ড্রয়ের পর দুদিন আগে ইসরায়েলের কাছে ৩-০ গোলে হেরে যায় বসনিয়া। এএফপি।