সুস্থ আছেন পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকস্থলীতে সমস্যা নিয়ে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেল, কিডনিতে পাথর হয়েছে পেলের। অস্ত্রোপচার করে তবেই সেটা সারতে হবে। আর দেরি করেননি ফুটবলের রাজা। অস্ত্রোপচার করিয়েছেন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল সকালেই পেলে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন। এএফপি।