প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম তো নয়, চার বছরেরও বেশি ছিলেন ইংল্যান্ডে। লিভারপুলের হয়ে খেলার তো কম স্মৃতি নেই। সেখানে আবার ফিরতে যে পাসপোর্ট নামে একটা জিনিস লাগে, লুইস সুয়ারেজ সেটা বোধ হয় ভুলেই গিয়েছিলেন। লন্ডনের পথে উড়াল দেওয়ার জন্য বার্সেলোনা বিমানবন্দরে এসেই সুয়ারেজের খেয়াল হলো, পাসপোর্টটাই ফেলে এসেছেন বাসায়। এদিকে বিমানে ওঠার সময়ও বেশি বাকি নেই। ফ্লাইট মিস করলে আরেক হ্যাপা। শেষ পর্যন্ত বার্সেলোনার একজন কর্মচারীকে পাঠিয়ে দেওয়া হলো সুয়ারেজের বাসায়। সেখান থেকেই পাসপোর্ট নিয়ে হন্তদন্ত হয়ে ছুটে এলেন বিমানবন্দরে। ভাগ্য ভালো, বিমান তখন ছেড়ে যায়নি। সুয়ারেজও ঠিক সময়েই পৌঁছাতে পেরেছেন লন্ডনে। গোলডটকম।