প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কামড়ের ঘটনা হয়তো অনেকের কাছে ভীতিকর, তবে তা তুলনামূলক কম ক্ষতিকর’, ‘আরও অনেক খেলোয়াড় আছে, যারা কারও পা ভেঙে কিংবা নাকে ঘুষি মেরে প্রতিক্রিয়া জানায়। আমার ক্ষেত্রে প্রতিক্রিয়াটি অমন হয়েই এসেছিল’—লুইস সুয়ারেজের মুখে এসব শুনে চমকে গেছেন? নিশ্চয়ই ভাবছেন, এত কিছুর পরও সুয়ারেজ কীভাবে কামড় ‘নীতি’র পক্ষে থাকেন! না, ব্যাপারটি আসলে ঠিক অমন নয়। শাস্তির পরিমাণটা বেশি হয়েছিল বোঝাতেই এসব ‘অকাট্য যুক্তি’র ধার ধেরেছেন সুয়ারেজ। একটি ভয়ংকর ট্যাকেলের চোটের চেয়ে সুয়ারেজের ‘নিরীহ কামড়’ তো কম বিপজ্জনক হবেই! তিনি তো আর মাইক টাইসন নন! পরশু সুয়ারেজের আত্মজীবনী ক্রসিং দ্য লাইন: মাই স্টোরি-এর চুম্বক অংশ প্রকাশিত হয়েছে দ্য গার্ডিয়ান-এ। সেখানেই পাওয়া গেছে এই তথ্যগুলো। রয়টার্স।