সুয়ারেজের হ্যাটট্রিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনায় অভিষেক হয়েছিল ঠিক এক বছর আগে। এইবারের বিপক্ষে ম্যাচের আগে লুইস সুয়ারেজ বিশেষ কিছু ভেবে মাঠে নেমেছিলেন কি না কে জানে! কাল বার্সেলোনা তারকার বর্ষপূর্তিটা হলো দুর্দান্ত। সুয়ারেজের হ্যাটট্রিকে এইবারকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। খেলা শুরুর ১০ মিনিটের মাথায় বোর্হা গঞ্জালেসের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল এইবারই। ২১ মিনিটে সুয়ারেজের গোল সমতা ফেরায় বার্সাকে। এরপর ৪৮ মিনিটে নেইমারের ক্রসের দারুণ সদ্ব্যবহার করেন সুয়ারেজ। ৮৩ মিনিটে হাভিয়ের মাচেরানো লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। কিন্তু এইবারের ম্যাচে ফেরার সম্ভাবনা শেষ হয়ে যায় ৮৫ মিনিটে সুয়ারেজের তৃতীয় গোলে। মেসিকে ছাড়া খেলে এই নিয়ে লা লিগার সর্বশেষ ১১ ম্যাচেই জিতল কাতালানরা। সনি কিক্স।