সেই চট্টগ্রামেই রাসেলের অন্যরূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে উত্তর বারিধারার কাছে হেরে লিগ শুরু করেছিল শেখ রাসেল ক্রীড়াচক্র। এই হারের বৃত্তেই ঘুরপাক খাওয়ার শুরুও এই চট্টগ্রাম থেকেই। কিন্তু চট্টগ্রামে ফিরে সেই শেখ রাসেলেরই অন্য রূপ। ঢাকা পর্বে যে মুক্তিযোদ্ধার কাছে তিন গোলে উড়ে গিয়েছিল রাসেল, সেই মুক্তিযোদ্ধাকেই আজ চট্টগ্রামে ২-০ গোলে হারিয়ে লিগের পয়েন্ট তালিকার আটে উঠে এসেছে শফিকুল ইসলাম মানিকের দল।
কোচ মানিকের মুখের হাসি তাই বেশ চওড়াই। সেটি হওয়াই স্বাভাবিক। তিনি দায়িত্ব নেওয়ার সময় ছয় ম্যাচে দলের পয়েন্ট ছিল এক। এখন ১৭ ম্যাচে ১৯। চট্টগ্রামে এবার তিন ম্যাচে এল সাত পয়েন্ট। আগেরবার তিন ম্যাচেই হার। মানিক তাই বলতে পারছেন ‘চট্টগ্রাম আমাদের এবার খালি হাতে ফেরাচ্ছে না। অনেক প্রাপ্তি নিয়েই ফিরছি। আশা ছিল তিন ম্যাচেই জিতব। তবে সাত পয়েন্টও কম নয়।’
আজ এম এ আজিজ স্টেডিয়ামে আজ জয়টা এসেছে অধিনায়ক আতিকুর রহমান মিশু ও স্ট্রাইকার ইকাঙ্গার যুগলবন্দীতে। ৩৬ মিনিটে মিশুর কর্নারে ইকাঙ্গার হেডে ১-০। ৮১ মিনিটে সেই মিশুর ক্রসেই ইকাঙ্গার আরেকটি দারুণ হেডে নিশ্চিত হয় জয়।