সেই ডর্টমুন্ডই এখন শঙ্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁরা ম্যাচটা দেখেছেন, তাঁদের একটু বিভ্রান্তিতেই পড়ার কথা। এই বরুসিয়া ডর্টমুন্ডই চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে সর্বোচ্চ ২১ গোলের রেকর্ড গড়েছে?
বেনফিকার মাঠে ৯০ মিনিট স্বরূপে দেখা দিতে পারল না টমাস টুখেলের দল। একের পর এক সহজ সুযোগ নষ্ট, সেটির মূল্যও দিতে হয়েছে ম্যাচ হেরে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে পরশু বেনফিকার কাছে ১-০ গোলে হেরে এসেছে ডর্টমুন্ড।
ব্যবধানটা খুব বেশি নয়। পরের লেগটা নিজেদের মাঠেই খেলবে ডর্টমুন্ড। কিন্তু রেকর্ড তাদের কোয়ার্টার ফাইনালেও যাওয়া নিয়ে রাখছে অনিশ্চয়তায়, চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে যে কখনো বাদ পড়েনি বেনফিকা।
পরশু হারের দায়টা হয়তো পড়বে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের দিকে। পুরো ম্যাচেই বলের দখল অনেক বেশি ছিল ডর্টমুন্ডের, বেনফিকার পোস্ট লক্ষ্য করে শটও নিয়েছে ১৪টি। কিন্তু গোল যে পায়নি, সেটির বেশি দায় গ্যাবনিজ স্ট্রাইকারেরই। সহজ কিছু সুযোগ নষ্ট তো করেছেনই, ৫৮ মিনিটে পেনাল্টিও কাজে লাগাতে পারেননি। এর আগেই অবশ্য ডর্টমুন্ড পিছিয়ে পড়ে, ৪৮ মিনিটে বেনফিকার হয়ে গোলটি করেছেন কস্তাস মিত্রোগলু।