প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজকে রাজা তো কাল ফকির। ভিক্টর ভালদেসের ক্ষেত্রে খেটে গেল কথাটা! ভাবা যায়, বছর চারেক আগেও যিনি লা লিগার শিরোপাজয়ী দলে ছিলেন, এখন তাঁকেই কিনা বেলজিয়ামের এক ক্লাব থেকে একরকম বেরই করে দেওয়া হয়েছে! বার্সা ছাড়ার পর থেকেই যেন শনির দশা কাটছে না ভালদেসের। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর খেলতে পেরেছেন মাত্র দুটি ম্যাচ। এর মধ্যে লুই ফন গালের সঙ্গে মন-কষাকষি। তিক্ততা নিয়েই ছাড়তে হয়েছে ওল্ড ট্রাফোর্ড। বেলজিয়ামের স্ট্যান্ডার্ড লিয়েজে এসে বেলজিয়ান কাপ জিতেছিলেন। মনে হচ্ছিল ভাগ্য এবার ফিরেছে। কিন্তু আবার চোটে পড়লেন। এক মৌসুমের জন্য ধারের চুক্তিটা আগেভাগেই শেষ করে দিয়েছে লিয়েজ। এখন না চাইলেও হয়তো আবার ফিরে যেতে হচ্ছে ওল্ড ট্রাফোর্ডে। গোলডটকম।