সেই স্টইচকভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল-বিশ্ব রিস্টো স্টইচকভকে চেনে কিংবদন্তি হিসেবে। বুলগেরিয়াকে বিশ্বকাপের সেমিফাইনালে তোলা বার্সেলোনার সাবেক এই স্ট্রাইকারের সেই ভাবমূর্তি হুমকির মুখে পড়ে গেল কয়েকটি ছবির কারণে। মেবেঙ্কা নামক আফ্রিকান এক শিকার-বিষয়ক ওয়েবসাইটে কিছু ছবি ছাপা হয়েছে। সেখানে সদ্য মৃত বন্য পশুর পাশে হাস্যোজ্জ্বল স্টইচকভের ছবিও আছে। পশুটির মৃত্যুর কারণ যে তিনিই, সেটির প্রমাণ তাঁর হাতে ধরা রাইফেল। ছবিগুলো প্রকাশের পর ক্ষোভে ফেটে পড়েছে বন্য পশুর নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থাগুলো  ডেইলি মেইল