সেই স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিয়েগো ম্যারাডোনা, ইংল্যান্ড, আর্জেন্টিনা। বাজি ধরে বলা যায়, এতটুকু পড়ার পরই ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের কথাই মনে এসেছে আপনার! প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ডকে নিশ্চয়ই অনেক পছন্দ ছিয়াশির বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তির। সে জন্যেই কি না, তিনি ও ম্যারাডোনা-পরবর্তী যুগের ‘নতুন ম্যারাডোনা’ পাবলো আইমারের হাত ধরেই নিশ্চিত হলো, বিশ্বকাপে আরেকবার দেখা হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনার। তবে ‘আসল’ বিশ্বকাপে নয়, সেটি আগামী মে মাসে দক্ষিণ কোরিয়ায় হতে যাওয়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে। খেলোয়াড় হিসেবে দুজনের হাতেই উঠেছে এই বিশ্বকাপটি, এবারের আসরের ড্র-তে গতকাল ছিলেন ম্যারাডোনা ও আইমার। তাতে আর্জেন্টিনার নাম তুলেছেন ম্যারাডোনা, ইংল্যান্ডের আইমার। এএফপি।