সেদিন মেসি বলেছিলেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সেই আরাধ্য ট্রফিটায় চুমু আঁকার কত কাছে চলে গিয়েছিলেন! শেষ পর্যন্ত ২০১৪ বিশ্বকাপ নয়; মেসির হাতে উঠেছিল টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের ট্রফি। মেসি সেদিন বিড়বিড় করে কী যেন বলছিলেন। এত দিন পর মেসির সেই কথাগুলো জানা গেল সেপ ব্ল্যাটারের সূত্রে। ফিফার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সেদিন কাছ থেকে দেখেছেন মেসির হতাশা। ব্ল্যাটার বলেছেন, ‘মেসি তখন নিজের সঙ্গেই কথা বলে যাচ্ছিল। নিজেই বিড়বিড় করে বলছিল, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার, কিন্তু চ্যাম্পিয়ন তো নয়।’
গোল্ডেন বল নয়, মেসি যে চেয়েছিলেন বিশ্বকাপ!