সেন্টফিট ওখানেও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুক্তি ছিল তিন মাসের। সব মিলিয়ে বাংলাদেশে ছিলেন পাঁচ মাস। কিন্তু বাংলাদেশ ছেড়ে ত্রিনিদাদ ও টোবাগোতে গিয়ে এক মাসও টিকতে পারলেন না। হয়তো আন্দাজ করতে পারছেন। ইনি টম সেন্টফিট, বেলজিয়ান ফুটবল কোচ। তাঁর অধীনেই বাংলাদেশের ফুটবলে এসেছে ভুটান-লজ্জা। তাঁকে অবশ্য বাফুফে ছাঁটাই করেনি। গত অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফে ভুটানের কাছে ৩-১ গোলে হারের পর সারা দেশ যেভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল, তাতে আর বাংলাদেশ দলের দায়িত্বে থাকার ‘সাহস’ করেননি। বাংলাদেশে যেমন ভুটান বিপর্যয়, ব্রায়ান লারা-ডুইট ইয়র্কের দেশে ঘটেছে কনকাকাফ গোল্ডকাপ বিপর্যয়। হাইতির কাছে ৪-৩ গোলে হার মানতে পারেনি ত্রিনিদাদ ফুটবল ফেডারেশন! সেন্টফিট দায়িত্ব ছেড়ে এসেছেন! তাঁর দাবি অন্তত তা-ই। এমএলএস সকার।