সেন্টফিটের দলে মামুনুল
গত বছর অনূর্ধ্ব-১৬ সাফজয়ী বাংলাদেশ দলের দুই ফরোয়ার্ড সাদ ও নিপুকে এবার জাতীয় দলের ক্যাম্পে ডাকলেন টম সেন্টফিট। আগামীকাল ঢাকায় শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পে নতুন মুখ বলতে এই দুজন। ১০ অক্টোবর থিম্পুতে এশিয়ান কাপের ফিরতি প্লে-অফের জন্য কাল ঘোষিত ৩৩ জনের প্রাথমিক দলে আছেন আগের ম্যাচে জাতীয় দল থেকে বাদ পড়ে অবসরের ঘোষণা দেওয়া মামুনুল ইসলাম। চোটমুক্ত স্ট্রাইকার জাহিদ হাসান এমিলিও ডাক পেয়েছেন। অভিজ্ঞ এনামুলকেও এই প্রথম ডাকলেন সেন্টফিট। ছয় মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠা ডিফেন্ডার ইয়াসিনও ডাক পেয়েছেন দলে।
বাংলাদেশ দল: সোহেল, তপু, মামুন মিয়া, ফাহাদ, হেমন্ত, ইমন, জুয়েল রানা, সাদ, আরিফুল, রায়হান, ইয়ামিন, রেজাউল, মামনুল ইসলাম, সোহেল রানা, রুবেল মিয়া, ইব্রাহিম, মোস্তাক, শরিফ, ইয়াছিন, এনামুল, নিপু, মিশু, এমিলি, শাখাওয়াত রনি, মনসুর, আবদুল্লাহ, জাফর, সোহেল মিয়া, নয়ন, দিদারুল, নেহাল, জনি, মোহাম্মদ সোহেল রানা।