সেপ ব্ল্যাটারের রুশ-স্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৮ বিশ্বকাপের আয়োজক হিসেবে রাশিয়া কেমন করবে, তা সময়ই বলবে। তবে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার কিন্তু আগেভাগেই ‘চমৎকার’ আয়োজকের সনদ দিয়ে দিলেন রাশিয়াকে। পরশু সেন্ট পিটার্সবার্গে টুর্নামেন্টের বাছাইপর্বের ড্র অনুষ্ঠানের মঞ্চেই ব্ল্যাটারের কণ্ঠে রাশিয়া-স্তুতি, ‘আমরা কাজ শুরু করে দিয়েছি। রাশিয়া হবে চমৎকার আয়োজক। রাশিয়া, বাকি বিশ্ব ও ফুটবলের জন্য এটা হবে অসাধারণ মুহূর্ত। হাজার হাজার পর্যটক প্রথমবারের মতো রাশিয়ায় আসবে এবং তারা পরিচিত হবে উষ্ণ অভ্যর্থনা, বন্ধুতা এবং সত্যিকারের রুশ আতিথেয়তার সঙ্গে।’ পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনও আশ্বাস দেন, সম্ভাব্য সেরা আয়োজনের জন্য করণীয় সবকিছুই করবেন তাঁরা। রয়টার্স।