সেপ্টেম্বরের যে ম্যাচগুলো দেখতেই হবে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপিয়ান ফুটবল মৌসুম শুরু হয়েছে প্রায় এক মাস হয়ে গেছে। কিন্তু মাঝখানে বিশ্বকাপ বাছাইপর্ব এসে উত্তেজনায় একটু জল ঢেলে দিয়েছিল। তবে নতুন উদ্যমে আবারও শুরু হচ্ছে ইউরোপের বিভিন্ন লিগ। চ্যাম্পিয়নস লিগও শুরু হয়ে যাচ্ছে এ সপ্তাহেই। ফলে জমজমাট এক সেপ্টেম্বর হাজির হয়েছে ফুটবলপ্রেমীদের সামনে। আগামী তিন সপ্তাহে মুখে জল এনে দেওয়া ১৪টি ম্যাচ অপেক্ষা করছে সবার জন্য। জেনে নেওয়া যাক, কোন কোন দলের দেখা হচ্ছে এ মাসে আর কখন দেখা যাবে এ ম্যাচগুলো—
৯ সেপ্টেম্বর
ম্যানচেস্টার সিটি-লিভারপুল, বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিট