সেভিয়াকে টানা চতুর্থ শিরোপার হাতছানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ একটা ইতিহাস হাতছানি দিচ্ছে সেভিয়াকে। আজ ইউরোপা লিগের ফাইনালে জিতলে প্রথম ক্লাব হিসেবে চারবার এই শিরোপা পাবে স্প্যানিশ ক্লাবটি। আরও একটা প্রেরণা আছে, এবার ইউরোপা লিগ জিতলে সরাসরি খেলতে পারবে পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে। ওয়ারশয়ের ফাইনালে প্রতিপক্ষ ইউক্রেনের ক্লাব নিপ্রোরও আছে দারুণ একটা প্রেরণা। যুদ্ধবিধ্বস্ত দেশে ইউরোপা লিগে নিজেদের মাঠের ম্যাচগুলো খেলতে হয়েছে ৫০০ কিলোমিটার দূরের কিয়েভে। প্রায় দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হয়েছে তাদের অনেক সময়। ফাইনালে আজ তারা সেভিয়াকে চমকে দিতেই চাইবে। রয়টার্স।