প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমিফাইনালের প্রথম লেগ ৩-০ গোলে জিতে ইউরোপা লিগের ফাইনালে এক পা দিয়ে রেখেছিল স্পেনের দল সেভিয়া। ইতালির ফিওরেন্তিনার বিপক্ষে পরশু দ্বিতীয় লেগ ২-০ গোলে জিতে বাকি আনুষ্ঠানিকতা সারল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। ২৭ মে টুর্নামেন্টের ফাইনাল। ওয়ারশর ফাইনালে সেভিয়ার প্রতিপক্ষ ইউক্রেনিয়ান ক্লাব নিপ্রো। সেমিফাইনালের প্রথম লেগে ১-১ গোলে ড্র করা নিপ্রো পরশু দ্বিতীয় লেগে নাপোলিকে ১-০ গোলে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনাল। এএফপি, রয়টার্স।