সেভিয়ার ইতিহাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপা লিগে সেভিয়ার উল্লাস—এটা এখন একরকম অলিখিত রীতিই হয়ে গেছে। পরশু ইউক্রেনের ক্লাব নিপ্রোকে ৩-২ ব্যবধানে হারিয়ে ইতিহাসই গড়ে ফেলল স্প্যানিশ ক্লাবটি, প্রথম ক্লাব হিসেবে চারবার এই ট্রফি জিতল সেভিয়া।
স্কোরলাইন যেমন দেখাচ্ছে, ম্যাচটাও ছিল তেমনই রোমাঞ্চকর। আক্রমণ প্রতি-আক্রমণে ম্যাচটা ছিল আগাগোড়াই জমজমাট। নিকোলা কালিনিচের গোলে ৭ মিনিটেই এগিয়ে যায় নিপ্রো। গ্রিগরি কিকোভিয়াকের গোলে ২৮ মিনিটে সমতা আনে সেভিয়া। তিন মিনিট পর স্প্যানিশ ক্লাবকে এগিয়ে দেন কলম্বিয়ান স্ট্রাইকার কার্লোস বাক্কা। রুসলান রোটানের গোলে ৪৪ মিনিটে নিপ্রো আবার সমতা আনে (২-২)। ৭৩ মিনিটে বাক্কার দ্বিতীয় গোলে আবার এগিয়ে যায় সেভিয়া, জয় আসে সেই গোলেই। ম্যাচটা কেমন ছিল, সেটার একটা আঁচ পাওয়া যাবে সেভিয়া কোচ উনাই এমেরির কাছ থেকে, ‘পুরো ম্যাচেই আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।’ এএফপি।