সেমিতে আজ ইরান-বাধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের ম্যাচে ভুটানকে ১৬ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে তারা পড়েছে শক্তিশালী ইরানের সামনে। তবে আত্মবিশ্বাসী সানজিদারা আজ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ইরান-বাধাটাও টপকাতে চায়। অধিনায়ক কৃষ্ণা রানী সরকারের চোখ ফাইনালে, ‘ইরানের সঙ্গে নিজেদের সেরাটা খেলেই ফাইনালে উঠতে চাই।’ দিনের অন্য সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।