সেমিতে আর্সেনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপলক্ষটা ছিল দারুণ, সেটা এর চেয়েও দারুণভাবে উদ্যাপন করেছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে নিজেদের ৩০০তম প্রতিযোগিতামূলক ম্যাচে পেয়েছে ২০০তম জয়। ইংলিশ ফুটবলের পঞ্চম স্তরের দল লিংকন সিটিকে ৫–০ গোলে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে উঠে গেছে লন্ডনের ক্লাবটি। তবে এমন জয়েও সমর্থকেরা সন্তুষ্ট নন। কোচ আর্সেন ওয়েঙ্গারের পদত্যাগের দাবি থেকে সরানো যাচ্ছে না তাদের! ওয়েঙ্গার অবশ্য এ প্রসঙ্গে আর কথা বলতেই রাজি নন, ‘আমার ব্যাপারে বেশি কথা না বলাই ভালো, কারণ ইদানীং ওটাই বেশি হচ্ছে।’ এএফপি।