সেমিতে চেলসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল চেলসি উঠে গেল লিগ কাপের সেমিফাইনাল। পরশু কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় স্তরের দল ডার্বি কাউন্টিকে তারা ৩-১-এ হারিয়েছে এডেন হ্যাজার্ড, ফিলিপ লুইস ও আন্দ্রে শুরলের গোলে। সহজ জয়, তবে মূল্যও দিতে হয়েছে হোসে মরিনহোর দলকে। অ্যাঙ্কেলের চোটে পড়েছেন দ্রগবা, ডিফেন্ডার কুর্ট জুমা নিজ গোলরক্ষক পিওতর চেকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়ে মাঠ ছেড়েছেন। শেষ আটের অন্য ম্যাচে প্রিমিয়ার লিগের দল সাউদাম্পটনকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে তৃতীয় স্তরের দল শেফিল্ড ইউনাইটেড। এএফপি।