সেমিতে বিকেএসপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লিতে অনূর্ধ্ব-১৭ সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবলের সেমিফাইনালে উঠেছে বিকেএসপির মেয়েরা। কাল আম্বেদকর স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে বিকেএসপির প্রতিপক্ষ ছিল হরিয়ানা আলাখপুরা ভিওয়ানি স্কুল। বাংলাদেশের দলটি জিতেছে ২-১ গোলে। মুক্তা সরকার ও শাহেদা আক্তার করেছে গোল দুটি। আগামীকাল সেমিফাইনালে বিকেএসপির প্রতিপক্ষ মেঘালয়ের স্কুল দল।
গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েরা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ত্রিপুরার মনুগিয়াবারি স্কুলকে। দ্বিতীয় ম্যাচেও তারা একই ব্যবধানে হারায় দিল্লির একটি স্কুলকে।