সেমিফাইনাল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ালটনের পৃষ্ঠপোষণায় ফারাজ চ্যালেঞ্জ কাপ আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের সেমিফাইনালে উঠেছে সিটি, গ্রিন, ফারইস্ট ও ব্র্যাক ইউনিভার্সিটি। কমলাপুর স্টেডিয়ামে আজ বেলা দুইটায় প্রথম সেমিফাইনালে খেলবে সিটি-ফারইস্ট, একই মাঠে বিকেল চারটায় দ্বিতীয় সেমিফাইনালে লড়বে গ্রিন ও ব্র্যাক ইউনিভার্সিটি।

চারটি কোয়ার্টার ফাইনালই হয়েছে কাল কমলাপুর স্টেডিয়ামে। আইইউবিকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে ওঠে সিটি। সেরা খেলোয়াড় জয়ী দলের রেজাউল। গ্রিন ২-১ গোলে জিতেছে ইউল্যাবের বিপক্ষে। সেরা খেলোয়াড় জয়ী দলের সুমন রেজা। ফারইস্ট ১-০ গোলে আইইউবিএটিকে হারিয়েছে। সেরা খেলোয়াড় জয়ী দলের সোহাগ। ড্যাফোডিল দাঁড়াতেই পারেনি শেষ কোয়ার্টার ফাইনালে। ৬-০ গোলে উড়ে গেছে শক্তিশালী ব্র্যাক ইউনিভার্সিটির কাছে। ৪ গোল করে ম্যাচসেরা ব্র্যাকের রাকিন।