সেমিফাইনালে আফগানিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপ পর্বে প্রথম ম্যাচে বাংলাদেশের জালে ৪ গোল দিয়েছিল আফগানিস্তান। কেরালার ত্রিবান্দ্রাম গ্রিনফিল্ড স্টেডিয়ামে সাফের বর্তমান চ্যাম্পিয়নরা কাল ভুটানকে হারিয়েছে ৩-০ গোলে। টানা দুই জয়ে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালও নিশ্চিত করে ফেলেছে আফগানিস্তান। এই ম্যাচে আফগানিস্তানের জয়ের সুবাদে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ল বাংলাদেশ। আগামীকাল ভুটানের সঙ্গে ম্যাচটি বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতার।
ম্যাচের ১৪ মিনিটে খাইবার আমানির গোলে প্রথমে এগিয়ে যায় আফগানরা। ৪৩ মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন মসিহ্ সাইগনি। কর্নার থেকে উড়ে আসা বলে চমৎকার আরেকটি হেডে ম্যাচের তৃতীয় গোলটি করেন খাইবার আমানি। দুই ম্যাচে ৩ গোল করে কাল পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও আমানি। টুর্নামেন্টে দুটি করে গোল ভারতের রবিন সিং এবং মালদ্বীপের আলী আশফাকের।