সেমিফাইনালে জার্মানি-যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয়টি মহিলা বিশ্বকাপের চারটিই ভাগাভাগি করে নিয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। কানাডায় অনুষ্ঠানরত এবারের সপ্তম আসরে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে এই দুই দলই ফেবারিট। তবে ফাইনালের আগেই দুই দলের একটিকে বিদায় নিতে হচ্ছে টুর্নামেন্ট থেকে। পরশু দুটি কোয়ার্টার ফাইনাল জিতে যুক্তরাষ্ট্র-জার্মানি মুখোমুখি সেমিফাইনালেই।
২০০৩ ও ২০০৭ সালের চ্যাম্পিয়ন জার্মানি কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে ফ্রান্সকে। মন্ট্রিয়লে খেলাটি নির্ধারিত সময়ে ড্র ছিল ১-১ গোলে। অটোয়ায় অন্য কোয়ার্টার ফাইনালে ১৯৯১ ও ১৯৯৯ সালের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ১-০ গোলে হারিয়েছে চীনকে। এএফপি।