সেমিফাইনালে বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক ম্যাচ জিতেই সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হলো বাংলাদেশের। নেপালে অনুষ্ঠানরত টুর্নামেন্টে কাল গ্রুপ পর্বে ভুটান ৬-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। এর আগে শ্রীলঙ্কা ৪-০ গোলে হারে বাংলাদেশের কাছে। টানা দুই হারে শ্রীলঙ্কার বিদায় গ্রুপ পর্ব থেকেই, আর বাংলাদেশও সেমিফাইনালের টিকিট পেল কাল। ২৩ আগস্ট গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে বাংলাদেশ খেলবে ভুটানের সঙ্গে। ওই ম্যাচ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠবে বাংলাদেশের যুবারা।