সেমিফাইনালে বিদায় মেয়েদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
্রথমবার তৃতীয়। গতবার গ্রুপপর্ব থেকেই বিদায়। এবার তৃতীয় মহিলা সাফ ফুটবলে বাংলাদেশ তিন ম্যাচের দুটিতে জিতে গ্রুপপর্বটা পেরিয়েছিল। কিন্তু সেমিফাইনালে নেপালের বাধাটা পেরোতে পারেনি।
নেপাল খুব শক্তিশালী দল নয়, তাদের হারানোও কঠিন ছিল না। কিন্তু কাল ৫৬ মিনিটে সাজানার পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। গোল নষ্ট করেছে বেশ কয়েকটি। নেপাল ১ গোলের জয় দিয়ে উঠে গেছে ইসলামাবাদে অনুষ্ঠানরত টুর্নামেন্টের ফাইনালে।
এমন বিদায়ে হতাশ বাংলাদেশ। চ্যাম্পিয়ন না হোক, অন্তত ফাইনালে খেলার স্বপ্ন নিয়েই ইসলামাবাদ গিয়েছেন সুইনুরা। আফগানিস্তানকে ৬ গোলে উড়িয়ে সে পথে যাত্রাও হয়েছিল দারুণভাবে। কিন্তু শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গের বেদনা নিয়েই ফিরতে হচ্ছে দেশে।