সেরা কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিলের্মো স্তাবিলে
গিলের্মো স্তাবিলে

আর্জেন্টিনার ইতিহাসে সেরা স্ট্রাইকারদের একজন হতে পারতেন তিনি! অথচ তিনি স্মরণীয় হয়ে আছেন আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে সফল কোচদের একজন হিসেবে। তিনি গিলের্মো স্তাবিলে—আর্জেন্টিনাকে ছয়বার কোপা আমেরিকার শিরোপা জেতানো কোচ। কোচ হিসেবে তিনিই সবচেয়ে বেশিবার কোপা আমেরিকা জিতেছেন। সফলতম এই কোচই প্রথম বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাও। ওই বিশ্বকাপে চার ম্যাচ খেলে করেছিলেন ৮ গোল। কী এক আশ্চর্য কারণে আর্জেন্টিনার হয়ে ওই বিশ্বকাপের আগে-পরে আর কোনো ম্যাচ খেলা হয়নি স্তাবিলের! পরের বছর থেকেই কোচিংকে পেশা হিসেবে বেছে নেন।