সেরা তিনে মেসি নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মাসে প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন দশজন। সেই তালিকাটা ছোট করে সেরা তিনে নিয়ে আসতেই ছিটকে গেলেন লিওনেল মেসি। তাঁর সঙ্গী বাকি ছয়জন লুইস সুয়ারেজ, অ্যাঙ্গেল ডি মারিয়া, ফিলিপ লাম, টমাস মুলার, ডিয়েগো কস্তা, হামেস রদ্রিগেজ।
রয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো, ম্যানুয়েল নয়্যার ও আরিয়েন রোবেন। এই তিনজনের মধ্যে একজনই হবেন এ বছর ইউরোপের সেরা ফুটবলার।
উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির উদ্যোগে ২০১১ সালে এ পুরস্কারটি প্রবর্তনের প্রথম বছরেই সেটি জিতেছিলেন লিওনেল মেসি। পরের দুবার জিতেছেন আন্দ্রেস ইনিয়েস্তা (২০১২) ও ফ্রাঙ্ক রিবেরি (২০১৩)। এএফপি।