সেরা তিনে রোনালদো কেন?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উয়েফার সেরা খেলোয়াড় তালিকার শীর্ষ তিনে ক্রিস্টিয়ানো রোনালদোর বদলে নেইমারেরই তালিকায় স্থান পাওয়াটা যৌক্তিক ছিল বলে মনে করেন লুইস এনরিকে। ‘কে ঠিক করেছে, নেইমার উয়েফা ট্রফির তালিকায় থাকবে না?’—তালিকায় নেইমারকে না দেখে রীতিমতো ক্ষুব্ধ লুইস এনরিকে। উয়েফার সেরা খেলোয়াড় হিসেবে শীর্ষ তিনে মেসি ও সুয়ারেজের সঙ্গে আছেন রোনালদোও। এনরিকের দাবি রোনালদো নন, নেইমারই জায়গাটার দাবিদার, ‘সন্দেহাতীতভাবে মেসি, সুয়ারেজ ও নেইমারেরই সেখানে স্থান পাওয়া উচিত।’ মার্কা, গোলডটকম।