সেরা নাচিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁদের দুজনের মধ্যে মাঠে কে বেশি ভালো, তা নিয়ে বিতর্ক থাকতে পারে। কারও চোখে ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার পল পগবা, কারও চোখে অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজমান। তবে দুই ফ্রেঞ্চ সতীর্থের মাঠের পারফরম্যান্সের তুলনা আপাতত থাক, কথা হোক দুজনের গোল উদ্যাপন নিয়ে। গোলের পর কানাডিয়ান পপতারকা ড্রেকের অনুকরণে ‘ড্যাব’ করেন পগবা, আর গ্রিজমানের আছে ফোন করার ভঙ্গিতে ‘হটলাইন ব্লিং’ উদ্যাপন। তা কোনটি সেরা? গ্রিজমান এখানে বন্ধুর চেয়ে নিজেকেই এগিয়ে রাখছেন, ‘অন্য কাউকে জিজ্ঞাসা করলে ভালো হতো। তবে আমি তো অবশ্যই আমারটার কথা বলব।’ একটা জায়গায় পগবাকে প্রাপ্য স্বীকৃতি ঠিকই দিচ্ছেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড—নাচের মঞ্চে, ‘পল (পগবা) আমার চেয়ে অনেক বেশি নাচে, ভালোও নাচে।’ গোলডটকম।