পেপ গার্দিওলা কি ‘বিদায়ী উপহার’ পেলেন শেষ পর্যন্ত? উত্তরটি এতক্ষণে জেনে গেছেন সবাই। বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে তিন মৌসুমে ছয়টি শিরোপা জিতেছেন। কাল জার্মান কাপ ফাইনালে ডর্টমুন্ডকে হারিয়ে থাকলে সপ্তম ট্রফির ছোঁয়াও পেয়ে গেছেন গার্দিওলা। সে ক্ষেত্রে ৯ বছরের কোচিং ক্যারিয়ারে নিজের ২১তম শিরোপাও পেলেন এই স্প্যানিশ কোচ। এ পর্যায়ের ফুটবলে এত কম সময়ে এত বেশি ট্রফি কেউ জেতেননি। এর আগে কিংবদন্তি বব পেইসলি লিভারপুলের দায়িত্বে ৯ মৌসুমে জিতেছিলেন ২০টি শিরোপা। তবে ক্যারিয়ারে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড গড়তে হলে গার্দিওলাকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। সর্বোচ্চ পর্যায়ে ৪৯টি শিরোপা জিতে চূড়ায় বসে আছেন স্যার অ্যালেক্স ফার্গুসন।
ইউরোপে সবচেয়ে সফল ম্যানেজার
৪৯
অ্যালেক্স ফার্গুসন
স্কটল্যান্ড
১৯৭৪-২০১৩
৩১
মির্চা লুকেসু
রোমানিয়া
১৯৭৯-২০১৬
২৯
ভ্যালেরি লোবানফস্কি
ইউক্রেন
১৯৬৯-২০০১
২৭
জক স্টেইন
স্কটল্যান্ড
১৯৬০-১৯৮৫
২৫
ওটমার হিজফেল্ড
জার্মানি
১৯৮৩-২০১৪