প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আপনি কোচিং করিয়েছেন, এমন খেলোয়াড়দের মধ্যে সেরা কে?’ সেল্টিকের সমর্থকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে এক সমর্থক ব্রেন্ডন রজার্সকে প্রশ্নটা করতেই পুরো কক্ষে একটা চাপা উত্তেজনা। কার নাম নেবেন সেল্টিক কোচ? লিভারপুলে স্টিভেন জেরার্ড, লুইস সুয়ারেজ, ফিলিপে কুতিনহোর মতো দুর্দান্ত খেলোয়াড়দের কোচিং করিয়েছেন; সেল্টিকে এসে পেয়েছেন মৌসা ডেমবেলে, প্যাট্রিক রবার্টসের মতো দুর্দান্ত কিছু তরুণ খেলোয়াড়কে! তা কার নাম নিলেন ৪৪ বছর বয়সী স্কটিশ? এমন একটা নাম, শোনার পরই কক্ষে থাকা সেল্টিক সমর্থকেরা হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার জোগাড়—মারিও বালোতেল্লি! খেলোয়াড়ি দক্ষতায় দুর্দান্ত হলেও আচরণগত দিক থেকে ইতালিয়ান স্ট্রাইকার একজন কোচের জন্য সাক্ষাৎ ‘যন্ত্রণা’। লিভারপুলে নিজের শেষ মৌসুমে রজার্সেরও অভিজ্ঞতা তেমনই। তারপরও বালোতেল্লির নাম নেওয়া কেন? নিছক কৌতুক! লিভারপুলইকো।