সেরা ভার্ডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন আগে প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের ভোটে এ মৌসুমের সেরা খেলোয়াড় হয়েছেন রিয়াদ মাহরেজ। তবে ক্রীড়া লেখকদের চোখে সেরা জেমি ভার্ডিই। ৩৬ ভাগ ভোট পেয়ে ইংল্যান্ডের ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লুএ) বর্ষসেরা ফুটবলার হয়েছেন লেস্টার সিটি স্ট্রাইকার। এই প্রথম লেস্টারের কোনো খেলোয়াড়ের হাতে এই পুরস্কার উঠল।  দ্বিতীয় ও তৃতীয় সেরা হয়েছেন লেস্টারে ভার্ডির দুই সতীর্থ মাহরেজ, এনগোলো কান্তে। এএফপি।