সেরা সাতে সানজিদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত অক্টোবরে এএফসি মহিলা অনূর্ধ্ব-১৬ বাছাই চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচে ৪ গোল করেছিল সানজিদা আক্তার। এই টুর্নামেন্টের সব অঞ্চল মিলিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সাত নম্বরে জায়গা পেয়েছে ময়মনসিংহের এই কিশোরী। ঢাকায় হওয়া টুর্নামেন্টে সানজিদার ছিল নজরকাড়া পারফরম্যান্স। প্রথম ম্যাচেই পেনাল্টিতে সানজিদার একমাত্র গোলে জর্ডানের বিপক্ষে অপ্রত্যাশিত জয় পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। এরপর সংযুক্ত আরব আমিরাতকে ৬ গোলে উড়িয়ে দেওয়া, ওই ম্যাচেও তার ছিল ২ গোল। ভারতের সঙ্গে তৃতীয় ম্যাচে একমাত্র গোলটি ছিল সানজিদারই। এমন সাফল্যে মহিলা সাফের দলেও ডাক পেয়েছিল এই ফুটবলার। কিন্তু শেষ পর্যন্ত জেএসসি পরীক্ষার কারণে পাকিস্তানে অনুষ্ঠিত সাফে আর যাওয়া হয়নি তার।