সেরে উঠছেন পেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুধবার সান্তোসে নিজের নামাঙ্কিত জাদুঘরের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল পেলের। কিন্তু পেটের পীড়ায় আক্রান্ত ব্রাজিল কিংবদন্তিকে সেদিনই সাও পাওলোর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার তাঁর কিডনির পাথর অপসারণ করা হয়েছে। তিনি সেরে উঠছেন বলেই নিশ্চিত করেছেন চিকিৎসকেরা। রয়টার্স।