সোচ্চার পিন্টু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য শেষ হওয়া ইনচন এশিয়ান গেমসে বাংলাদেশ দলের ব্যর্থতা, অনিয়ম, কারাতেকা শামীম ওসমানের পালিয়ে যাওয়া ও কর্মকর্তাদের অপ্রয়োজনীয় ভ্রমণ নিয়ে সোচ্চার ‘সেভ দ্য স্পোর্টস’। সংগঠনটির প্রধান স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু কাল জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ক্রীড়াঙ্গনে সঠিক ক্রীড়ানীতি ও সুষ্ঠু পরিকল্পনা না থাকায় অযোগ্য, অদক্ষ ও দুর্নীতিবাজ প্রশাসন, সংগঠকদের কারণে ক্রীড়াঙ্গন এখন ধ্বংসের পথে।’