সোনালী ব্যাংক ও বীমার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার হকি লিগে কাল জয় পেয়েছে সোনালী ব্যাংক ও সাধারণ বীমা। মওলানা ভাসানী স্টেডিয়ামে সোনালী ব্যাংক ৪-৩ গোলে হারিয়েছে অ্যাজাক্সকে। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট সোনালী ব্যাংকের। সমান ম্যাচে ৮ পয়েন্ট অ্যাজাক্সের। সোনালী ব্যাংকের রাব্বি ২টি, তোসিফ ও অজিত ১টি করে গোল করেছেন। অ্যাজাক্সের রাহাত সারোয়ার ২টি ও শহীদুল ১টি গোল করেছেন। দিনের অন্য ম্যাচে সাধারণ বীমা ৫-১ গোলে হারিয়েছে আজাদকে। বীমার জিয়াউর, মামুন, শামীম, মহসীন ও ফয়সাল ১টি করে গোল করেছেন। আজাদের গোলটি তাহমিদের। ১১ ম্যাচে ৯ পয়েন্ট বীমার, সমান ম্যাচে ৫ পয়েন্ট আজাদের।