সোয়ানসির 'কীর্তি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ ফুটবলের দুই পরাশক্তি। এই দুই ক্লাবকে একই মৌসুমে লিগে দুবার করে হারানো মনে রাখার মতোই এক কীর্তি। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর মাত্র তিনটি দল যা করতে পেরেছে। পরশু তৃতীয় ক্লাব হিসেবে ‘অসাধ্য’ কাজটি করেছে সোয়ানসি সিটি। গত নভেম্বরে আর্সেনালকে নিজেদের মাঠে ২-১ গোলে হারানোর পর পরশু এমিরেটসে সোয়ানসি জিতেছে ১-০ গোলে। এর আগে ওয়েলশের ক্লাবটি লিগের দুটি ম্যাচেই ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারায়। সোয়ানসির আগে এই কীর্তি ছিল শুধু ওয়েস্ট হাম ইউনাইটেড (২০০৬-০৭ মৌসুম) ও চেলসির (২০০৯-১০)।