সোয়ানসিতে ফার্নান্দেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কাস রোহোর পর এবার ইংলিশ লিগে পা রাখলেন আরও একজন আর্জেন্টাইন। নাপোলি ডিফেন্ডার ফেদেরিকো ফার্নান্দেজের নতুন ঠিকানা সোয়ানসি। ব্রিটিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, ফার্নান্দেজের জন্য ওয়েলসের ক্লাবটিকে খরচ করতে হয়েছে ১ কোটি ইউরো। দুই পক্ষের চুক্তিটা চার বছরের। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে প্রথম চারটি ম্যাচ খেলেছিলেন ফার্নান্দেজ। এএফপি, সিনহুয়া।