সৌদি ফুটবলে পাতানো ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ পাতানোর দায়ে দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন ফুটবল ক্লাবকে নিচের স্তরে নামিয়ে দিয়েছে সৌদি আরবের ফুটবল ফেডারেশন (এসএফএফ)। জড়িত ক্লাবের কর্মকর্তাদের আজীবন নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে। গত মৌসুমে আল-জিল ক্লাবের সঙ্গে আল-মজিলের ম্যাচটি ছিল পাতানো। এ কারণে তাদের নামিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় ডিভিশনে (সৌদি ফুটবলের তৃতীয় স্তর)। অথচ গত মৌসুমেই প্রথম ডিভিশনে (দ্বিতীয় স্তর) চ্যাম্পিয়ন হওয়ায় সৌদি ফুটবলের প্রথম স্তরে (আবদুল লতিফ জামিল লিগ) উঠে আসার কথা ছিল দলটির। এ ঘটনায় আল-মজিলের সভাপতি, একজন প্রশাসক ও খেলোয়াড় এবং ক্লাব হাজের ও আল-ফেইয়ার কোচকেও বিধিভঙ্গের দায়ে আজীবন নিষিদ্ধ করেছে এসএফএফ। প্রত্যেককে ৮০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে। এএফপি।