প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালির বিশ্বকাপজয়ী কোচ মার্সেলো লিপ্পি গত মাসে দায়িত্ব ছেড়েছেন এভারগ্রান্ডের। তবে চীনের ক্লাবটি তাঁকে ছাড়েনি, বসিয়ে দিয়েছে ক্লাবের পরিচালক পদে। এভারগ্রান্ডের হয়ে সেই লিপ্পি এখন ব্রাজিলে। ফুটবল তীর্থের বিভিন্ন জায়গায় ঘুরে প্রতিশ্রুতিশীল ফুটবলার খুঁজবেন এভারগ্রান্ডের জন্য। এ কাজে একটা সপ্তাহ এরই মধ্যে কাটিয়ে দিয়েছেন পেলের দেশে। ব্রাজিলের মিডফিল্ডার রেনে জুনিয়র ও ফরোয়ার্ড এলকেসন বর্তমানে খেলেন এভারগ্রান্ডে। লিপ্পির এ সফরের পর দলটিতে ব্রাজিলিয়ান ফুটবলারের সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদ অনেকের। লিপ্পি অবশ্য এ নিয়ে কথা বলেননি। জহুরী হিসেবে রতন খোঁজার দায়িত্ব তাঁর, মুখে কি কিছু বলার দরকার আছে! আইএএনএস।