স্টেডিয়ামে 'সাপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করে স্টেডিয়ামে ঢুকলে ঘাবড়ে যেতে পারেন। হিস্, হিস্, হিস্, হিস্...। মাঠে আবার জলজ্যান্ত সাপ ঢুকল কোত্থেকে? না, ভিলা পার্কে আসল সাপ ঢোকেনি, দর্শকেরাই মুখ দিয়ে আওয়াজ করছেন। কেউ কেউ তো হলুদ-সবুজ সাপও নিয়ে এসেছিলেন। অবশ্যই আসল নয়, প্লাস্টিকের। কিন্তু অ্যাস্টন ভিলার মাঠে হঠাৎ সাপ নিয়ে এত কিছু কেন? সবকিছুই ছিল প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার ফাবিয়েন ডেলফকে লক্ষ্য করে। ৭৮ মিনিটে ইয়াইয়া তোরের বদলে এই মিডফিল্ডার মাঠে নামার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছে সাপের আওয়াজ। ভিলা থেকে এই মৌসুমেই পাড়ি জমিয়েছেন ডেলফ, সেটিও অনেক নাটকের পর। ভিলা ছেড়ে যাবেন না, এমন ঘোষণা দেওয়ার কয়েক দিনের মধ্যেই নাম লিখিয়েছেন সিটিতে। ভিলা সমর্থকেরা এই ‘বিশ্বাসঘাতকতা’ ভালোভাবে নেয়নি। ডেলফকে তাই এমন সাপের সঙ্গেই তুলনা ভিলা সমর্থকদের। মেট্রো।