স্ট্রাইকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুয়েরো
আগুয়েরো

অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে ২০১১-১২ মৌসুমে ম্যানচেস্টার সিটিতে এসেছিলেন সার্জিও আগুয়েরো। আর্জেন্টাইন স্ট্রাইকার প্রথম মৌসুমেই প্রিমিয়ার লিগে ২৩টি গোল করেন। পরের তিন মৌসুমে যথাক্রমে ১২, ১৭ ও ২৬ গোল করা আগুয়েরো পরশু পেয়ে গেলেন প্রিমিয়ার লিগে ৭৯তম গোল। গত চার মৌসুমে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল আগুয়েরোরই। পরশু চেলসির বিপক্ষে গোলটি করে আগুয়েরো ছাড়িয়ে গেছেন ফন পার্সিকে। এই মৌসুমে তুরস্কের সুপার লিগে চলে যাওয়া ডাচ স্ট্রাইকার ২০১১-১২ থেকে ২০১৪-১৫ মৌসুম পর্যন্ত ৭৮ গোল করেছেন আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। এই সময়ে ইংলিশ লিগে তৃতীয় সর্বোচ্চ ৬৮ গোল রুনির। তিন মৌসুমেই লিভারপুলের হয়ে ৬৫ গোল করে চারে সুয়ারেজ।