স্থগিত ২০২৬ বিশ্বকাপের প্রার্থিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০২৬ বিশ্বকাপের আয়োজকের লড়াইটা হওয়ার কথা ছিল আগামী বছরের মার্চে। কিন্তু একের পর এক কেলেঙ্কারিতে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ নিয়েই উঠে গেছে প্রশ্ন। কুয়ালালামপুরের সেই আয়োজন তাই আপাতত স্থগিত হয়ে গেছে। কাল ফিফা মহাসচিব জেরোম ভাল্কে বলেছেন, ‘এ পরিস্থিতিতে কোনো ভোটাভুটি হওয়ার মানেই হয় না। এটা স্থগিত করা হয়েছে।’
ফিফা আরেক বিবৃতিতে জানিয়েছে, সামনের মাসেই নির্বাহী কমিটির বিশেষ কংগ্রেস হবে। পরবর্তী সভাপতি নির্বাচনের তারিখ ঠিক হবে ওখানেই। বিবিসি অবশ্য জানাচ্ছে, ১৬ ডিসেম্বর এই নির্বাচন হতে পারে। এএফপি, রয়টার্স।